কুমিল্লা আদর্শ সদরের নতুন ইউএনও সজীব তালুকদার
কুমিল্লা প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সজীব তালুকদার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা।
এর আগে তিনি কুমিল্লা সদর দক্ষিণ ও ফেনী সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে আদর্শ সদরে যোগ দিয়ে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন।
নতুন ইউএনও বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আদর্শ সদরকে আরও উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।






















