দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২০ বার পড়া হয়েছে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশ নেয়। বৈঠার ছন্দ আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে নদীর দুই তীর উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সদর উপজেলার ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাব। জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আগামী বছর থেকে আরও জমজমাটভাবে নৌকা বাইচ আয়োজন করা হবে।






















