দাউদকান্দির নতুন ইউএনও মো. জাকির হোসেনের যোগদান
কুমিল্লা প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. জাকির হোসেন যোগদান করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমানো হবে প্রধান অগ্রাধিকার। পাশাপাশি আইনশৃঙ্খলা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, শিক্ষা-স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি।
দাউদকান্দির উন্নয়ন ও জনকল্যাণে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।






















