০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের সফর আলী ভূঞা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত মোশাররফ হোসেন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের ইকবাল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করেন মোশাররফ।

এর জেরে শুক্রবার রাতে ইকবাল হোসেন, মেহেদী, আবু বক্কর, আবু ইউসুফ, শিহাব উদ্দিন, টিপু, খুরশিদ আলম, জয়, মো. রাসেল ও মো. রাকিবের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল মোশাররফের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরে ভাঙচুরের পাশাপাশি মোশাররফকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত মোশাররফ হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬