০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

নিরাপদ কর্মপরিবেশসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

মৃন্ময় বিশ্বাস, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিসিএস-স্বাস্থ্য চিকিৎসক ফোরামের চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক চিকিৎসকসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একজন রোগী চিকিৎসকের কাছ থেকে মানবিক ও আন্তরিক সেবা প্রত্যাশা করেন। তবে চিকিৎসকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে তিনি কীভাবে নিরাপদ ও মানবিক পরিবেশে রোগীদের সেবা দেবেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। এ জন্য চিকিৎসকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি কার্যকর জাতীয় নীতিমালা গ্রহণের দাবি জানান তারা।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেনসহ অন্য চিকিৎসকেরা বক্তব্য দেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিরাপদ কর্মপরিবেশসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬