০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩ মে বিকেলে মধুখালীর মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকায় একটি দর্জির বাড়িতে নতুন জামাকাপড় আনতে যায় শিশুটি। দর্জিকে বাড়িতে না পেয়ে সে জামাল মোল্লার বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল তাকে ঘরের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে শিশুটি তার হাত থেকে ছুটে পালানোর চেষ্টা করলে বাড়ির সিঁড়িতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়। ঘটনার পর জামাল মোল্লা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬