০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত ক্রয়-দরপত্র স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সব ধরনের সরকারি ক্রয় ও দরপত্রপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।

এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যেসব প্রতিষ্ঠানে কার্যকর হবে নির্দেশনা

স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকা মশক নিবারণী দপ্তরকেও এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।

জরুরি রাষ্ট্রীয় কাজে থাকছে ছাড়

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনসংশ্লিষ্ট কার্য, সেবা ও পণ্য সরবরাহের ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। ফলে জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন মেটাতে সংশ্লিষ্ট ক্রয়প্রক্রিয়া চালু রাখার সুযোগ থাকবে।

নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশের মধ্যবর্তী সময়ে সরকারি ক্রয়প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সিদ্ধান্ত অনুসরণ করতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত ক্রয়-দরপত্র স্থগিত

আপডেট সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬