০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন গৃহবধূ, মোবাইল নিয়ে পালাল চোর

ঝালকাঠি
  • আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে চুরির সময় এক গৃহবধূর সাহসিকতায় চোরের হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখার ঘটনা ঘটেছে। তবে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় চোর দুটি মোবাইল ফোন নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা ওরফে নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধুর নাম ঝুমুর বেগম। সে ঐ এলাকার সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা ওরফে নুরুজ্জামানের স্ত্রী।
পুলিশ ও ঝুমুর বেগম জানায়, ঘটনার রাতে দুই সন্তানসহ শাশুড়ি ও তিনি ঘরে ছিলেন। শাশুড়ি তার দুই সন্তান নিয়ে সামনের কক্ষে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূ একাই পেছনের কক্ষে ঘুমায়। অনুমানিক রাত পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ বিছানার পাশে এক চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে চোর তার মুখ চেপে ধরে। এ সময় চোরের হাতের একটি আঙুল গৃহবধূর মুখে ঢুকে গেলে তিনি সেটি জোরে কামড়ে ধরেন। এ সময় আঙ্গুল ছাড়াতে চোর তার অপর হাত দিয়ে গৃহবধুর মুখমন্ডলে জোড়ে আঘাত করে। পরে আঙুলের একটি অংশ ছিঁড়ে যায় এবং চোর রক্তাক্ত হয়ে পড়ে।
একপর্যায়ে চোর গৃহবধূকে হুমকি দিয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে বুধবার দুপুরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবে এ ঘটনার তদন্ত চলছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন গৃহবধূ, মোবাইল নিয়ে পালাল চোর

আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬