রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকাল ১০টায় এক শোভাযাত্রা সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ইত্যাদিসহ শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ নেয়।
সকাল ১০:৩০ মিনিটে জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য। সেখানে উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।



























