০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

মধুমতি ট্রেনে ফেলে যাওয়া শিশুটি ফিরল নানীর কোলে

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীর ফেলে রেখে যাওয়া এক বছরের কন্যাশিশুকে উদ্ধার করে তার নানী ও খালার কাছে হস্তান্তর করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, জিআরপি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক নারী যাত্রী বাথরুমে যাওয়ার কথা বলে প্লাটফর্মে অবস্থানরত অপর এক যাত্রীর কাছে তার প্রায় এক বছর বয়সী কন্যাশিশুটিকে রেখে যান। তবে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পরও ওই নারী আর ফিরে আসেননি।
দীর্ঘ সময় অপেক্ষার পর শিশুটির কোনো অভিভাবকের সন্ধান না পেয়ে অসহায় অবস্থায় থাকা যাত্রী শিশুটিকে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে স্টেশন কর্তৃপক্ষ শিশুটিকে রাজশাহী জিআরপি থানার হেফাজতে দেয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জিআরপি পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে। এরপর জিআরপি ও আরএমপির সমন্বিত প্রচেষ্টায় দ্রুত শিশুটির স্বজনদের খুঁজে বের করা হয়। একপর্যায়ে শিশুটির নানী ও খালার সন্ধান মেলে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের কাছে শিশুটিকে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে স্বজনরা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানবিক এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ, জিআরপি ও আরএমপিরঘ তৎপরতা প্রশংসিত হয়েছে। তাদের দ্রুত উদ্যোগের ফলে অসহায় শিশুটি আবারও ফিরে পেয়েছে আপনজনের স্নেহময় আশ্রয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুমতি ট্রেনে ফেলে যাওয়া শিশুটি ফিরল নানীর কোলে

আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬