রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই গ্রামের শহিদের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা মো. মনিরুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে তার ছেলে (ছদ্মনাম তানভীর) বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাগরিবের আজানের সময় বাড়ি ফেরার পথে পুকুরপাড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত দিপু তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে।
তিনি অভিযোগ করেন, এ সময় শিশুটি বাধা দেওয়ার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে কয়েকবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে শিশুটির চাচাতো ভাই তার কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়।
মনিরুল ইসলাম আরও জানান, সামাজিক সংকোচের কারণে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। তবে পরদিন সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং রক্তক্ষরণ শুরু হলে


























