০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

দশ কোটি টাকায় নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি অচল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্বোধনের আট বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবনসহ মূল্যবান সরঞ্জাম ও আসবাবপত্র। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, অকেজো হয়ে পড়েছে ইলেক্ট্রনিক যন্ত্রাংশ। মঞ্চ ব্যবহার হচ্ছে ফসল শুকানোর কাজে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশে কোন কাজেই আসছে না প্রতিষ্ঠানটি। জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে, প্রয়োজনীয় জনবল চেয়ে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে চিঠি।

ময়মনসিংহের হালুয়াঘাটে আট বছর ধরে শুধু নামেই দাঁড়িয়ে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রচার, প্রসার, উন্নয়ন ও সংরক্ষণে রাংরাপাড়া গ্রামে ২০১৩ সালে শুরু হয়ে ২০১৮ সালে শেষ হয় একাডেমির নির্মাণকাজ। এতে ব্যয় হয় ১০ কোটি ৮১ লক্ষ টাকা।

অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবন। ভেঙ্গে যাচ্ছে জানালার কাঁচ, দেখা দিচ্ছে ফাটল। অকেজো আর চুরি হচ্ছে মূল্যবান জিনিষ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি। অনেক স্থানে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ, ভরে গেছে ঝোপঝাড়ে। মঞ্চে শুকানো হচ্ছে ফসল। সাংস্কৃতিক কর্মীদের পদচারণার পরিবর্তে ভুতুড়ে জঙ্গলে এখন বিরাজ করছে সুনসান নিরবতা।

প্রয়োজনীয় বাজেট ও লোকবল পেলে প্রতিষ্ঠানটির দুর্যোগ কেটে যাবে বলে জানান একাডেমির পরিচালক।

সাংস্কৃতিক একাডেমিটি সংস্কারের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আর প্রয়োজনীয় লোকবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।

এই একাডেমিতে রয়েছে আধুনিক ৩০০ আসনবিশিষ্ট একটি মিলনায়তন, ৫০০ আসনবিশিষ্ট মুক্তমঞ্চ ও একটি প্রশিক্ষণ ভবন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দশ কোটি টাকায় নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি অচল

আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬