পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ : আসিম মুনির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক।
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মারকা-ই-হক এবং অপারেশন বুনইয়ান-উম-মারসুস-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ভাষণে আসিম মুনির দাবি করেন, এটি ছিল শুধু সামরিক সংঘর্ষ নয়, বরং দুই মতাদর্শের লড়াই।
তিনি আরও বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে দুর্বল করার ভারতের লক্ষ্য কখনো সফল হবে না। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও পাবে না।

























