তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন
- আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আজ থেকে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। এসময় যাবতীয় হামলা পাল্টা-হামলা বন্ধ থাকবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর আত্মসমর্পণের দিনটি ৮ মে সোভিয়েত ইউনিয়ন বিজয় দিবস পালন করে সোভিয়েত ইউনিয়নের দেশ হিসেবে ইউক্রেনও এ দিবসটি উদযাপন করে আসছে। দিনটির তাৎপর্য মাথায় রেখে তিন দিনের যুদ্ধ বিরতি এবং উভয় পক্ষে এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দানে সম্মত হয়েছে। পুরো প্রক্রিয়াটির মধ্যস্ততা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন। যুদ্ধবিরতির এই তিন দিন যাবতীয় হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে রাশিয়া এবং ইউক্রেন। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এই যুদ্ধ বিরতি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা হবে।






















