দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে
- আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গভীর সঞ্চালনশীল মেঘমালা বিরাজ করায় দেশের সব বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বজ্রপাত, দমকা হওয়াসহ কখনও কখনও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে। দুপুর পর্যন্ত আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
চলমান টানা বৃষ্টি নিয়ে এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এরপর তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ১৪৮ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।
এছাড়া সতর্কতাস্বরূপ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। দেশের দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
এছাড়া পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।
গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
























