কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
- আপডেট সময় : ১২:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এমন সংকেতের মাঝেও অতি-উৎসাহি কিছু পর্যটককে কক্সবাজার সৈকতে নামতে দেখা গেছে। মঙ্গলবার দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেই কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজে ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। গেলো ২৪ ঘন্টাই মুশলধারে বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে বেশ দুর্ভোগ নেমে আসে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকায় মাছ ধরার ট্রলারগুলো আগে থেকেই কক্সবাজারের উপকূলে অবস্থান করছে।

























