জামালপুরে পুরুষ দিয়েই চলছে নারীদের ময়নাতদন্ত
- আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৬১১ বার পড়া হয়েছে
জামালপুর জেলায় নারীদের মরদেহ ময়নাতদন্ত পুরুষ ডোম কিংবা পুরুষ ডাক্তার দিয়ে সম্পন্ন করা হচ্ছে। এদিকে, জীবনের শেষযাত্রায় মৃত নারীর সম্ভ্রম রক্ষায় নারী ডাক্তার ও ডোম নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সহমত পোষণ করে বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জামালপুরের ৭ উপজেলায় বসবাসরত ২৬ লাখ মানুষের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। দুর্ঘটনা কিংবা অপমৃত্যুতে নারীর মরদেহ ময়নাতদন্তে পুরুষ ডোম কিংবা ডাক্তার দিয়ে করা হয়। ফলে শেষযাত্রায় নারীর সম্ভ্রম রক্ষা হয় না।
পুরুষ ডোম ও ডাক্তার দিয়ে মরদেহের সঠিক পরীক্ষা না হওয়ার ফলে বিচারিক ক্ষেত্রে অনেক কিছুই আড়াল হয়ে যায়। সঠিক ময়না তদন্তের স্বার্থে নারীদের ময়নাতদন্তে নারী ডাক্তার ও ডোম নিয়োগের দাবি স্থানীয়দের।
নারী ডাক্তার ও ডোমের নতুন কাজের সংস্থান হওয়ার পাশাপাশি সঠিক তদন্তে বিচার নিশ্চিত হবে।
এ বিষয়ে সহমত পোষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, জানিয়েছেন সিভিল সার্জন।
সব মিলিয়ে মৃত নারীর সম্ভ্রম রক্ষা ও সঠিক তদন্তের স্বার্থে নারীদের ময়নাতদন্তে স্বাস্থ্য বিভাগ নারী ডাক্তার ও
ডোম নিয়োগ দেবে, এমনটি প্রত্যাশা সবার।
























