পহেলা বৈশাখকে বরণ করে উৎসবে মাতেছে ঢাকাবাসী
- আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৮১১ বার পড়া হয়েছে
বাঙালির প্রাণের উৎসব- পয়লা বৈশাখকে বরণ করে নিতে ভোরের আলো ফুটতেই উৎসবে মাতেন রাজধানী ঢাকাবাসী। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী আনন্দ রেলি। এবারের রেলির মূল প্রতিপাদ্য ও স্লোগান- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
অশুভকে পেছনে ফেলে গণতান্ত্রিক ও সাম্যের ভবিষ্যতের প্রত্যাশায় এই আয়োজন। ঢোল আর খোল-করতালের শব্দের সাথে তাল মিলিয়ে বর্ণিল সাজে সাজেন আবাল-বৃদ্ধ-বনিতা। এই আনন্দের রঙ ছড়িয়ে পড়ে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। বাঙালিয়ানার এই মহোৎসবে শামিল হন বাংলাদেশে অবস্থানরত বিদেশীরাও। হাতে হাত রেখে বর্ণিল রেলিতে অংশ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান তারা। শিক্ষক-শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর যেন বয়ে আনে সম্প্রীতি আর ঐক্যের বার্তা– এমনটাই প্রত্যাশা করেন সবাই।



























