ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়- ব্রাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা না হলে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক জরুরী সংবাদ সম্মেলনে এমন আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ব্রাকসু নির্বাচন ঝুলে থাকায় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগে ১৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হলেও পরে দুই দফা পরিবর্তনের পর ভোটার তালিকায় অসঙ্গতি ও জাতীয় নির্বাচনের কারণ দেখিয়ে তফসিল স্থগিত করা হয়।দ্রুত তফসিল ঘোষণা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
























