০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

দুই মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞায় যাচ্ছে সরকার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৫৬৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে টানা দুই মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সরকার। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এদিকে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে ভারতের মিল না থাকলেও একই সময়ে দুই দেশের নিষেধাজ্ঞার বিষয়টি সরকারের বিতর্কিত সিদ্ধান্ত বলছেন কক্সবাজারের জেলেরা। তাই এই নিষেধাজ্ঞা আরও অন্তত: একমাস পিছিয়ে দেয়ার দাবী জানিয়েছেন মৎস্য নির্ভর লক্ষাধিক পরিবার।

চৌফলদন্ডী। কক্সবাজার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এটি মৎস্য যোগানের জন্য দেশজুড়ে বেশ সমাদৃত। এ অঞ্চলে প্রায় ৪০ হাজার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো মৎস্য আহরণ।

কিন্তু গত কয়েকমাস ধরে জীবন-জীবিকা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে এই মানুষগুলো। মাছ ধরতে গিয়ে জেলিফিশ বিড়ম্বনা, জ্বালানি সংকট এবং জলদস্যুর উৎপাতে জেলেদের সমুদ্রে যাওয়াটাই যেন দুষ্কর।

এখন সমুদ্র স্বাভাবিক; প্রচুর মাছও ধরা পড়ছে জালে। এমন সুখবরের মাঝে নতুন করে সামনে এলো টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞার দুঃসংবাদ। তাই চরম হতাশ এখানকার জেলে সম্প্রদায়।

৫৮ দিনের নিষেধাজ্ঞা বিগত বছরগুলোর তুলনায় একমাস আগে দেয়ার প্রতিবাদে আন্দোলনের নেমেছেন ক্ষুব্ধ জেলেরা। সরকারের এমন হটকারি সিদ্ধান্ত পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।

অন্যদিকে চলতি মৌসুমে শুষ্ক আবহাওয়ার মাঝেও মাছ ধরার উপর দেয়া এই অমানবিক নিষেধাজ্ঞা পেছানোর সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়টি কেবলমাত্র সরকারের উচ্চ মহলের এখতিয়ার বলছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা।

জেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছে ৬৩ হাজার ১৯৩ জন। যদিও ১ লাখ ২৮ হাজার জেলে মৎস্য আহরণে জড়িত বলছেন সংশ্লিষ্টরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞায় যাচ্ছে সরকার

আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬