লালমনিরহাটে সোনালি রোদ ছড়াচ্ছে সূর্যমুখী বাগান
- আপডেট সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২০১২ বার পড়া হয়েছে
লালমনিরহাটে সোনালি রোদ ছড়াচ্ছে সূর্যমুখীর ঝলমলে বাগানে। তামাকের বদলে সূর্যমুখী চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক। সার, বীজ ও কীটনাশক দিয়ে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বালুচরে এ নয়নাভিরাম বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।
আদিতমারীতে মহিষখোচার গোবর্ধন এলাকা। তিস্তা চরে আবাদ হচ্ছে সূর্যমুখী । বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রবেশে নেয়া হচ্ছে ২০ টাকা টিকিট।
এই বাগানের উদ্যোক্তা কৃষক আবু বক্কর সিদ্দিক। তিনি সূর্যমুখী চাষ করেছেন কৃষি বিভাগের সার, বীজ ও কীটনাশক সহায়তায়। চলতি মৌসুমে লাখ টাকা আয়ের আশা করছেন কৃষক।
অল্প দিনেই সূর্যমুখী ফুল ঘরে তুলতে পারছেন আবু বকর। পাশাপাশি একই চরে অন্য ফসলও চাষ করছেন তিনি। সূর্যমুখী চাষে সব ধরনের সহযোগিতাও দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এই ফুল চাষ শুধু আর্থিক সম্ভাবনাই নয়, সৃষ্টি করেছে পর্যটন আকর্ষণও।























