মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঢাকায় নেমেছে মৌসুমের প্রথম বৃষ্টি। আজ সোমবার বিকেল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন নগরবাসী।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।
বৃষ্টির কারণে রাজধানীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিলেও বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে অফিসফেরত মানুষ ও রাস্তায় চলাচলকারী যানবাহনকে কিছুটা ধীরগতিতে চলতে দেখা গেছে।
















