বগুড়ায় রোজাদারদের এবার ইফতারের অন্যতম অনুষঙ্গ টক দই
- আপডেট সময় : ০৩:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সারাদিন রোজা রেখে ইফতারিতে শীতল পানীয় সবারই পছন্দের। সেই পানীয় যদি হয় স্বাস্থ্যসম্মত টক দই, তাহলে তো কথাই নেই। বগুড়ায় রোজাদারদের ঘরে ঘরে এবার ইফতারের অন্যতম অনুষঙ্গ টক দই। তাই ইফতারে ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে টক দই বা সাদা দইয়ের চাহিদা বেড়েছে কয়েক গুণ।
রমজান এলেই বগুড়ার দই মিষ্টির দোকানগুলোতে যেন বদলে যায় দৃশ্যপট। স্বাভাবিক সময়ের তুলনায় টক দই ও সাদা দইয়ের চাহিদা বেড়ে যায়।শরীর ঠান্ডা রাখা আর প্রশান্তির খোঁজে রোজাদারদের ভরসা এখন টকদই। শহরের বিভিন্ন দোকানে রোজাদারদের ভিড়।
শুধু স্বাদ নয়, স্বাস্থ্যগত দিক থেকেও দইয়ের জনপ্রিয়তা বাড়ছে। দই শরীরের পানিশূন্যতা দূর করে, এনে দেয় স্বস্তি।
রমজানে দইয়ের বাড়তি চাহিদার কথা জানান এ উদ্যোক্তা।
বগুড়ার দইয়ের সুনাম বহু দিনের। ঐতিহ্য আর স্বাদের সেই ধারাবাহিকতা ২০২৩ সালে পেয়েছে জিআই স্বীকৃতি—যা এই দইকে দিয়েছে ভৌগোলিক পরিচয়ের গর্ব।






















