পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় ট্রাম্পের প্রথম দিনের শুনানি শেষ
- আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনের শুনানি শেষে আবারও নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন। এ মামলায় ৪ ডিসেম্বর পরবর্তী শুনানি। গতকাল প্রথম দিনের শুনানির পর ম্যানহাটনের ফৌজদারি আদালত এ তারিখ নির্ধারণ করে ।
কৌঁসুলিরা বলছেন, আগামী ৬৫ দিনের মধ্যে আদালতে তদন্তের বিস্তারিত উপস্থাপন করতে পারবেন বলে আশা করছেন তারা। গতকাল ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনান। ট্রাম্প অভিযোগগুলো অস্বীকার করেন। শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবীরা এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো আবেদন জানানোর জন্য ৮ আগস্ট পর্যন্ত সময় পাবেন। আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে পরবর্তী শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।























