বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের ২১ আগস্টের শোকসভা কেন্দ্র করে ফের ১৪৪ ধারা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বরগুনায় ২১ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের শোকসভা কেন্দ্র করে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এই আদেশ জারি থাকবে।
জানা যায়, জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিকেল ৩টার দিকে বরগুনা সরকারি কলেজ এলাকায় ২১ আগস্ট উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় একই স্থানে ছাত্রলীগের আরেক গ্রুপের পদবঞ্চিত সবুজ মোল্লা এবং রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দুই গ্রুপের একই স্থানে কর্মসূচি দেওয়ায় সেখানে বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়াতে সরকারি কলেজ এলাকাসহ পৌর শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।






















