০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইসির সব প্রস্তুতি শেষ হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের বিশেষ নকশা অনুমোদন করা হয়েছে। সাদা কাগজে কালো প্রিন্টের ব্যালট পেপার ভোটের দিনই কেন্দ্রে নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করে দ্রুত প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ—দুজনের কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি।

নির্বাচন পরিচালনার জন্য ২০ জন নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী না থাকায় সরাসরি ভোটগ্রহণ হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ায় রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬