০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, অনুমোদনের জন্য ১১ প্রকল্প

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ১০ হাজার ১৩৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

একনেক সভায় নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও পর্যালোচনার জন্য তোলা হয়েছে। সভায় প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, অর্থায়ন কাঠামো ও সংশোধনী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

উপস্থাপিত প্রকল্পগুলো অনুমোদন পেলে সংশ্লিষ্ট খাতগুলোর উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সভা শেষে প্রকল্প অনুমোদন ও সিদ্ধান্তের বিস্তারিত জানানো হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, অনুমোদনের জন্য ১১ প্রকল্প

আপডেট সময় : ০১:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬