বর্তমান রিজার্ভ দিয়ে নয় মাসের খাবার কেনা যাবে জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য হুমকি তৈরী করেছে। এজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এমন পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডি-এইট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, ডি-এইট দেশগুলো নিয়ে বাণিজ্যিক এলাকা গড়ে তোলা সম্ভব।
উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সংগঠন ডি-৮ বা ডেভেলপিং ইকোনমি। বর্তমানে সদস্য দেশগুলোর মোট অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলার। সংগঠনটি প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ারম্যান হিসেবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ এক্সপোর আয়োজন করেছে বাংলাদেশ।
দুদিন ব্যাপী আয়োজনের শেষ দিনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব বানিজ্য অঞ্চল গড়ে তোলা হলে তা সবার জন্য লাভজনক হবে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।
ডি ৮ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। বাংলাদেশ ছাড়া অন্য ৭টি সদস্য দেশ হলো- মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।



























