নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বর্তমান সরকার অভিযোগ ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে সুষ্ঠু নির্বাচনের সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নিবাচন হবে না।
বিদেশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ নিয়ে সরকারের সমালোচনা করেন বলেন, দেশের দ্বিপাক্ষিক ও দেশের স্বার্থে এই সৌজন্যে সাক্ষাৎ হতেই পারে। সরকারের বিভিন্ন মেগা প্রেজেক্ট ও উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, যে দেশে অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সেখানে সরকার জনগণের উন্নয়ন না করে নিজেদের নিয়ে ব্যস্ত থাকছে। অভিযোগ করেন, রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার।


























