বিএনপি শাসনামলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা উপহার দিয়েছিল : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
বিএনপি শাসনামলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা উপহার দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর বিদ্যুতের লোডশেডিংয়ের ঘটনায় সমালোচনাকারীদের বিশ্ব পরিস্থিতির দিকে তাকানোর পরামর্শ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট কমিটির পরিচিতি সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সারা বিশ্বেই এখন বিদ্যুতের সমস্যা উল্লেখ করে তা মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানান ওবায়দুল কাদের।
বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সচিবালয়ে এক ব্রিফিং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি, তাদের মুখে সমালোচনা মানায় না।
দেশে বাক-স্বাধীনতা নেই-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবও দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

























