ছিনতাইয়ের উদ্দেশ্যে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়ীতে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৭১৩ বার পড়া হয়েছে
সাভারের নবীনগরে ছিনতাইয়ের উদ্দেশ্যে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়ীতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
এসএ পরিবহন আশুলিয়া শাখার ব্যবস্থাপক আবুল কাশেম জানান, সকালে পাবনা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের একটি গাড়ী নবীনগরে পার্কিং করে নামাজে গেলে ওৎ পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা গাড়ীতে হামলা চালায়। এসময় এসএ পরিবহনের চালকের সহকারী ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেসময় আহত রাসেলের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা সম্ভব হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আহত রাসেলের অবস্থা আশংকাজনক। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



























