কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় একটি স্প্যানিশ মাছ ধরার ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় একটি স্প্যানিশ মাছ ধরার ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়।
স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন। খবর পাওয়ার পরই নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার কাজ সুরু হয়। তবে, তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইট বার্তায় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
























