সরকারকে বিব্রত করতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
সরকারকে বিব্রত করতেই বিএনপি নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ।
সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে, সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে, বিএনপির এমন মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। সুষ্ঠু রাজনীতি নয়, যে কোন ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই বিএনপির উদ্দেশ্য, অভিযোগ করেন মাহবুব উল আলম হানিফ।

























