ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্তে দাম কমেছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা
- আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভারত থেকে আবারও চাল আমদানির সিদ্ধান্তে কিছুটা প্রভাব পড়েছে চালের বাজারে। ধানের দাম মণপ্রতি ২শ’ টাকা কমায় চালের দামও কমেছে কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা। শুল্ক হ্রাসের সুযোগ নিয়ে গত ছ’মাসে বেসরকারি পর্যায়ে প্রায় আট লাখ টন চাল আমদানি হয়েছে। সরকারিভাবে আমদানি হয়েছে আরো প্রায় সাড়ে পাঁচ লাখ টন।
চালের আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পরও দীর্ঘ সময় ধরে ছিল চালের বাজারে অস্থিরতা। টিসিবির তথ্য মতে, চলতি বছরের প্রথম থেকে দেশের বাজারে মোটা চাল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, মাঝারি মানের চাল ৫০ থেকে ৫৬ টাকা এবং সরু চালের কেজি ৬০ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় প্রায় চার থেকে নয় শতাংশ বেশি। সম্প্রতি ভারত থেকে চাল আমদানির সরকারি সিদ্ধান্তে চালের দাম কিছুটা কমেছে।
মাসখানেক আগে মোটা চাল প্রতি কেজি ৫০ টাকার আশপাশে থাকলেও, এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। কমেছে মাঝারি ও সরু চালের দামও।
দাম বাড়ার পেছনে অতিরিক্ত ব্যাংক ঋণকে দায়ি করছেন আড়ৎদাররা।
চাল আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাইস মার্চেন্ট এসোসিয়েশন।
তবে দেশীয় চালের দাম বাড়ার ক্ষেত্রে কৃষকদের দায়ি করেন তিনি।
সাধারণ ক্রেতাদের কল্যাণে ব্যবসা ক্ষেত্রে জনবান্ধব নীতিমালার কঠোর বাস্তবায়ন থাকা দরকার বলে মনে করেন অনেকে।





















