পিএসজি জার্সিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির
- আপডেট সময় : ০৮:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আজই পিএসজি জার্সিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির। রেইসের বিপক্ষে স্কোয়াডে থাকছেন এমবাপ্পে-নেইমারও। নিশ্চিত করেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে, সবাইকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত কোচের। রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচ।
ফুটবলের স্পটলাইট মানেই কখনও লিওনেল মেসি, কখনও ক্রিশ্চিয়ানো রোনালদো। দলবদলের এটাই একমাত্র মৌসুম। যেখানে দুই তারকারই জার্সি বদল হয়েছে। লিওকে দিয়ে শুরু, এরপর সিআরসেভেন। গত কদিন আলোচনায় শীর্ষে পর্তুগিজ তারকা এবার মেসি উপলক্ষ্য পিএসজি জার্সিতে অভিষেক।
প্যারিস থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরের রেইস অপেক্ষায় মেসিবরণে। পারি সেইন্ট জার্মেই তারকার মাঠের অভিষেকটা হতে পারে সেখানেই। মৌসুমের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় বন্ধু ও সথীর্থ নেইমারও।
রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় এমবাপ্পেও। ম্যাচের আগে কোচ জানিয়েছেন, স্কোয়াডে মেসি-নেইমারের সাথে এমবাপ্পেও থাকছেন। তবে, শুরুর একাদশে তিন তারকা না থাকার ইঙ্গিত পিএসজির কোচের।
অন্যদের সাথে মেসি, নেইমার, এমবাপ্পেও অনুশীলন করেছে। তারা স্কোয়াডে থাকবে। তবে, আমি এখনই নিশ্চিত করতে পারছি না সবাই শুরুর একাদশে থাকবে কি না।
পচেত্তিনোর এই বক্তব্যের পর নানা বিশ্লেষণ শুরু হয়ে গেছে ইউরোপের ফুটবল অঙ্গনে। কারো মতে ২৫ কারো মতে, দ্বিতীয়ার্ধের ত্রিশ মিনিটের জন্য বদলি হয়ে নামতে পারেন লিওনেল মেসি। তবে, প্রতিপক্ষ রেইমসের চাওয়া ফরাসি লিগে মেসির মতো তারকার অভিষেকটা হোক তাদের ভেন্যুতেই।





















