সিরাজগঞ্জ ও বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ পুণরায় চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে রেল বাচাও আন্দোলন-সিরাজগঞ্জ’র ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
গেল ২০২০ সালের মার্চ-এ করোনা সংক্রমন ছড়িয়ে পড়লে সারাদেশের অন্যান্য ট্রেনের সাথে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়।
এশিয়া এনার্জি’কে দেশ থেকে বহিস্কার এবং দেশীয় কোম্পানীর মাধ্যমে ভোলার গ্যাস উত্তোলন করে বরিশালে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে সকালে নগরীর টাউন হলের সামনে সমাবেশ করে তারা।





















