দেশের ৮ টি ইপিজেডে প্রায় ৩৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
দেশের ৮ টি ইপিজেডে প্রায় ৩৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম।
দুপুরে সাভারে ঢাকা ইপিজেডে প্রিমিয়ার ব্যাংকের এটিএম বুথের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় বেপজার চেয়ারম্যান আরো বলেন, করোনাকালীন সময়েও পোশাকখাতে রপ্তানি বেড়েছে সাড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এসময় ঢাকা ইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবাহনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

























