বরিশালে সংঘর্ষের ঘটোনায় দুই আ’লীগ কর্মীর দৃষ্টিশক্তি হারানোর আশংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ দুই আওয়ামী লীগ কর্মীর দৃষ্টিশক্তি হারানোর আশংকা করছেন স্বজনরা।
আহতদের উন্নত চিকিৎসায় দল ও সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর। এদিকে, আহতদের চিকিৎসা নিতে কোন বাঁধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। গত ১৮ আগস্ট রাতে বরিশাল উপজেলা পরিষদ চত্ত্বরের ঘটনায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এর মধ্যে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর আহসানের ডান চোখে পাঁচটি এবং আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বাম চোখে চারটি স্প্লিন্টার ঢোকে। ইউএনও ও পুলিশের করা মামলায় গ্রেফতার অবস্থায় ঢাকার দু’টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। গত সাতে দিনেও চোখের কোন উন্নতি হয়নি।






















