সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। সংগঠনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, চাকরি থেকে অব্যাহতি নেয়ার বয়স দু’বছর বাড়ানো হলেও প্রবেশের বয়সসীমা এখনো ৩০ বছর রয়েছে।
রোববার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনার কারণে গত দেড় বছর ধরে চাকরি প্রার্থীরা কোথাও প্রবেশের সুযোগ পায়নি। অংসখ্যা বেকার যুবকের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পার হয়ে গেছে। এর প্রভাব কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও পড়বে। তাই লাখ লাখ শিক্ষিত বেকারের বাস্তব সমস্যার আলোকে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ বছর করার দাবি জানান বক্তারা।


























