২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে দেশজুড়ে কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলো বিএনপি-জামায়াত জোট সরকার, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা।
গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সকালে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ঝিনাইদহে শহরের পায়রা চত্বর থেকে একটি শোক রেলী বের করে জেলা ছাত্রলীগ। জয়পুরহাটে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় নিহতদের স্মরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা।
নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা করেছে স্থানীয় আওয়ামীলীগ।
পাবনা আওয়ামীলীগ কার্যালয়ে আইভি রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২১ আগস্টে বর্বরোচিত হত্যাকাণ্ডে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, রেলী, পথসভা, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত পলাতক সকল আসামিকে গ্রেপ্তার এবং বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিহতদের স্মরণে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও যশোর, নোয়াখালী, গাজীপুর, শেরপুর, টাঙ্গাইল, পটুয়াখালীতে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে শহীদদের স্মরণে করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো।























