কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবাসহ এক কারারক্ষী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষী আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারাফটকে তাঁকে আটক করা হয়। আটক ওই কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম । শাহিনুল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কারারক্ষী হিসেবে কর্মরত।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভেতরে প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। এ সময়ে তাঁকে সন্দেহজনক মনে হলে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তল্লাশি করেন। একপর্যায়ে তার প্যান্টের ভেতর থেকে ১৮৭টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে।



















