ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সরকারি সফরে আমিরাতে পৌঁছেছেন লাপিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ইয়াইর লাপিদ ।
আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে তার এ সফর। দুইদিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসময় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে।
























