রপ্তানি পণ্য হিসেবে প্লাস্টিক খাতকে অগ্রাধিকার দিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,‘রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে একশ’ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন,রপ্তানি পণ্য হিসেবে প্লাস্টিক খাতকে সরকার অগ্রাধিকার দিয়েছে। দেশের রপ্তানি পণ্যসংখ্যা বাড়াতে প্লাস্টিক, চামড়া, কৃষি, আইসিটি এবং ফার্মাসিউটিক্যাল খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি নীতি প্রনয়ণ করেছে সরকার।
শনিবার ঢাকা হোটেল অনলাইনে চার দিনব্যাপী ‘১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থাপিত টেকনোলজি সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, কারিগরী দক্ষতা বাড়িয়ে আগামী ২০২৩ সালের মধ্যে ৯০ হাজার দক্ষ জনশক্তি তৈরি করা হবে। উন্নতদেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাণিজ্যে টিকে থাকতে হবে।























