আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
- আপডেট সময় : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রায় দুই মাস পর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার পর তিনি গুলশানের বাসভবন ফিরোজা’য় ফিরে যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ হওয়ার পর ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা জটিল এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৩ মে সিসিইউতে নেয়া হয়। পরে ৩ জুন হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নেয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। চিকিৎসকরার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এখনো বেশকিছু জটিলতা রয়েছে। ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা ফল নেগেটিভ আসে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা তাকে বিদেশ নেয়ার সুপারিশ করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিদেশ যাওয়ার অনুমিত চাইলেও সে আবেদনে সাড়া দেয়নি সরকার। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বর্তমানে চেয়ার পারসনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। কিডনি সমস্যাও কমার দিকে। কিছুদিন আগে জ্বর আসলেও তা পুরোপুরি সেরে উঠেছেন।























