কুড়িগ্রামে শুরু হয়েছে করোনার রেপিড অ্যান্টিজেন টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে আজ থেকে শুরু হয়েছে করোনার রেপিড অ্যান্টিজেন টেস্ট।
দুপুর থেকে সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু হয়। কুড়িগ্রামে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে এ টেস্ট শুরু হলো। এতে ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাচ্ছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম জানান, প্রথমদিনে ৩৭ জনের পরীক্ষা করে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ২৫ জনের নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হবে। এখন থেকে প্রতিদিন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা টেস্ট করানো হবে বলে জানান তিনি।


























