বান্দরবানে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে পুর্নচন্দ্র ত্রিপুরা নামে একজনকে গুলি করে হত্যা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পুর্ন্নচন্দ্র ত্রিপুরা এবং তার স্ত্রী নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একদল সশস্ত্র লোক এসে তাদের ঘর থেকে ডেকে বের করে। এরপর বাইরে নিয়ে পুর্ণচন্দ্র ত্রিপুরাকে খুব কাছ থেকে গুলি করে চলে যায় ওই সশস্ত্র দল। পুলিশ আরও জানায়, পুর্নচন্দ্র ত্রিপুরা খ্রিষ্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর থেকে তিনি এলাকায় মোহাম্মদ ওমর ফারুক নামে পরিচিত ছিলেন। তবে রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি।


























