আবু ত্ব-হাসহ তার দুই সঙ্গীকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে আদালত
- আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ তার দুই সঙ্গীকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে আদালত। শুক্রবার রাতে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালত এই আদেশ দেয়।
রাত ৯ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার কার্যালয় থেকে আদনান, আমিরুদ্দিন ও মুহিদকে একটি পুলিশ ভ্যানে নিয়ে আসা হয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে । এসময় তাদের পরিবারের সদস্যরা আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
আইনজীবী ও পুলিশ কর্মকর্তা জানান, বিচারক ত্বহা আদানানসহ তিন জনের ১৬৪ ধারায় জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার আদেশদেন ।
সন্তানদের ফিরে পেয়ে নিজেদের স্বস্তির কথা জানান, পরিবারের সদস্যরা।
গেল ১০ জুন রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে তিন সঙ্গীসহ নিখোজ হন ইসলামী বক্তা আবু ত্ব-আ মুহাম্মদ আদনান। ৮ দিন পর রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন শ্বশুরালয় থেকে দুই সহকর্মীসহ উদ্ধার হন তিনি।






















