শফি আহমেদ চৌধুরীকে বিএনপি’র শোকজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ায় শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
কেন্দ্রীয় দফতরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেনো ব্যবস্থা গ্রহন করা হবে না, জানতে চেয়ে তিনদিনে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির বর্তমান সদস্য শফি আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শফি আহমেদ চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সিলেট-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের হাবীবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন, শফি আহমেদ চৌধুরী ও শেখ জাহিদুর রহমান মাসুম।

























