সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সিলেটে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জে আলাদা ঘটনায় দুই জন খুন হয়েছে বলে খবর জানা গেছে।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দিতে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গৃহকর্তা হিফজুর রহমান মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
জয়পুরহাট পৌর শহরের হারাইলে পাওনা টাকার জন্য ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা। এলাকাবাসী জানায়, ভাগ্নে রাজু আহম্মেদ মামা মোস্তাককে পাওনা টাকার জের ধরে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জে স্থানীয় স্কুলের বাথরুম থেকে আব্দুল মতিন নামের এক ইলেকট্রনিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।


























