যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
রিসোর্ট, বার, ক্লাব যেখানে আইন ভঙ্গ হবে সেখানে ব্যবস্থা নেয় হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে হত্যা এবং ধর্ষন চেষ্টা মামলার আসামীদের মাদক আইনে তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গেলো সোমবার ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ি নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। এরমধ্যে ৫জনকে গ্রেফতারও করে পুলিশ।
কিন্তু ঘটনার রাতে পরীমনির বোটক্লাবে প্রবেশ থেকে শুরু করে ক্লাব থেকে বের হওয়া পর্যন্ত সিসিটিভি-র ভিডিও ফুটেজ আসে গণমাধ্যমকর্মীদের হাতে ।
ভিডিওতে দেখা যায় কালো রংয়ের গাড়ি থেকে নেমে ছোট বোন বনিকে নিয়ে ক্লাবে প্রবেশ করছে পরীমনি।
ডিএমপি মিডিয়া সেন্টারে পরীমনির মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুঁশিয়ারি দিয়েছেন, রিসোর্ট, বার-ক্লাব, আইন লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পরীমনির মামলার আসামী অমির দক্ষিন খানের অফিসে অভিযান চালিয়ে ১০২ টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে মামলা।

























